শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

বরিশালে ইয়াবাসহ বাসযাত্রী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, May 3, 2023,
  • 288 সংবাদটি পঠিক হয়েছে

ঢাকা–কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. স্বপন মিয়া (৪৯) নামে এক মাদক কারবারিকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টায় বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত দপদপিয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. স্বপন মিয়া (৪৯) রাঙামাটি জেলার কাউখালী থানার কচুখালী এলাকার মো. আ. মোতালেবের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুয়াকায়াটা মহাসড়কে ইমরান ট্রাভেলস নামক একটি বাসে তল্লাশি চালানো হয়।

এসময় বাসের এফ-১ সিটের যাত্রী স্বপন মিয়াকে তল্লাশি করে এসব ইয়াবা জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo