শিরোনামঃ
বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২ স্বজন। বরিশালে ভ্যানচালকের ঘরে জেগে উঠেছে দুটি ‘কবর’, ঝাড়ফুঁক নিতে জনতার ভিড় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমাম, সম্পাদক শাওন বরিশাল আদালত থেকে ফেরার পথে ছি’ন’তা’ইয়ের শিকার নারী, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল লু’ট ডেঙ্গুতে আরও ৬ মৃ’ত্যু, একদিনে আক্রান্ত প্রায় দুই হাজার আমার দেশ এর কপি ছেঁড়ার ঘটনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানালেন রিজভী ঘোষণাতেই আটকে আছে বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল বরিশালে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ গতির প্রতিযোগিতায় প্রাণ গেল ২ তরুণের

বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 16, 2023,
  • 301 সংবাদটি পঠিক হয়েছে

সাংগঠ‌নিক কার্যক্রম তরা‌ন্বিত করার জন‌্য ব‌রিশাল মহানগর ছাত্রলী‌গের কমি‌টি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ মে) রা‌তে ছাত্রলী‌গের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রলী‌গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ব‌লেন, তিন মা‌সের জন‌্য বরিশাল মহানগর ছাত্রলী‌গের ক‌মি‌টির অনুমোদন দেয়া হ‌য়ে‌ছি‌ল। দেশরত্ন শেখ হা‌সিনার নি‌র্দেশনা অনুযায়ী সংগঠ‌নের কার্যক্রম ত্বরা‌ন্বিত কর‌তে এ ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণা করা হ‌য়ে‌ছে।

২০২২ সালের ২৩ জুলাই রইস আহ‌ম্মেদ মান্নাকে আহ্বায়ক করে ৩২ সদস্যের তিন মাসের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটি অনুমোদনের পর সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ লাইভে বলেছিলেন, তার হয়ে কাজ করায় কমিটির পদ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। পদ পাওয়ার পরে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে কাজ না করতে কর্মীদের মারধর ও পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। পরপর দুটি ঘটনার সূত্র ধরে ১৪ মে রাতে রইস আহ‌ম্মেদ মান্নাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এরপরই মূলত কমিটি বিলুপ্তির ঘোষণা এলো।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo