শিরোনামঃ
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নই হবে বিলকিস জাহান শিরীনের প্রশাসনিক নেতৃত্বের আসল মূল্যায়ন নলছিটিতে সড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ: ঝুঁকিতে নদীপাড়ের মহাসড়ক বরিশালে উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফেরত পেলেন গ্রাহকরা বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ আগস্টের জ্বালানি তেলের দাম নির্ধারণ আব্দুর রহমান বিশ্বাস ও হাফিজ উদ্দিনের অনন্য মেলবন্ধন একই পথ, একই বিদ্যাপিঠ, একই শীর্ষাসন ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা দাবিতে স্মারকলিপি প্রদান খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ

বরিশালে ছাত্রলীগ নেতার হাজতের ছবি ভাইরাল, কনস্টেবল ক্লোজড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, May 18, 2023,
  • 295 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল মহানগরীর কাউনিয়া থানা হাজতে শুয়ে থাকা আসামিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ার ঘটনায় কনস্টেবল মাসুমকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বরিশাল মহানগর পুলিশ গঠিত কমিটির প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় মঙ্গলবার (১৬ মে) তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কনস্টেবল মাসুম বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত।

কাউনিয়া থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) তোতা মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গ্রেপ্তারকৃত আসামিদের সঙ্গে সেলফি তোলায় কাউনিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুল হককে ক্লোজড করা হয়েছিল।

প্রসঙ্গত, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তারের পর সেলফি তোলেন এসআই সাইদুল হক। কাউনিয়া থানা হাজতে রইজ আহমেদ মান্নাসহ গ্রেপ্তারকৃতদের শুয়ে থাকার ছবি ছড়িয়ে দেন কনস্টেবল মাসুম। রইজ আহমেদ মান্না আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি ও মারধরের অভিযোগে ১৩ সহযোগীসহ কারাগারে রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo