শিরোনামঃ
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নই হবে বিলকিস জাহান শিরীনের প্রশাসনিক নেতৃত্বের আসল মূল্যায়ন নলছিটিতে সড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ: ঝুঁকিতে নদীপাড়ের মহাসড়ক বরিশালে উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফেরত পেলেন গ্রাহকরা বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ আগস্টের জ্বালানি তেলের দাম নির্ধারণ আব্দুর রহমান বিশ্বাস ও হাফিজ উদ্দিনের অনন্য মেলবন্ধন একই পথ, একই বিদ্যাপিঠ, একই শীর্ষাসন ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা দাবিতে স্মারকলিপি প্রদান খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ

বরিশালে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ভাইকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, May 25, 2023,
  • 297 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (২৪ মে) দুপুরে বরিশাল সদর উপজেলার কর্নকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম সোহাগ হাওলাদার। তিনি ওই এলাকার হালিম হাওলাদারের ছেলে। অভিযুক্তের নাম সমির।

আহতের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, সকালে বাড়ির পাশে একটি গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আমার বাবার সঙ্গে চাচাতো ভাই সমির হাওলাদারের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সমির লাঠি দিয়ে আমার বাবাকে (হালিম হাওলাদার) পিটিয়ে আহত করে। পরবর্তীতে এ বিষয়ে জানতে চাওয়ায় আমার ছোট ভাই সোহাগ হাওলাদারকে কুপিয়ে আহত করে সমির।

এরপর স্বজন ও স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শাহাদাত হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে সোহাগকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

তার ঘাড়, পিঠ, মাথা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে রোগীর। বর্তমানে সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে সোহাগ। এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় সমির হাওলাদারসহ মোট তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছেন সোহাগ হাওলাদারের মা রুলিয়া বেগম। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo