শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশাল :: বিভাগে ডেঙ্গু রোগী বেড়েছে ৬৭ শতাংশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 18, 2023,
  • 300 সংবাদটি পঠিক হয়েছে

এক সপ্তাহের ব্যবধানে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৬৭ শতাংশ। সোমবার (১৭ জুলাই) পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৮৬ জন রোগী ভর্তি আছেন।

গত ১১ জুলাই মোট আক্রান্ত চিকিৎসাধীন রোগী ছিল ২৬২ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গু রোগী বৃদ্ধির হার যথারীতি উদ্বেগজনক।

১ জানুয়ারি থেকে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৯১২ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ১৫২৫ জন। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

তিনি আরও বলেন, নির্দেশনা মোতাবেক বিভাগের সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় গুরুত্ব দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, রোববার (১৬ জুলাই) বিভাগে ১৫৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo