শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি  ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

লালপুরে আম বাগান থেকে ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 31, 2023,
  • 635 সংবাদটি পঠিক হয়েছে

 

এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে কুরবান আলী (৪৫) নামে এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। আজ সোমবার (৩১ জুলাই-২৩) সকালে উপজেলার আরবাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কুরবান আলী একই গ্রামের হযরত আলীর ছেলে।

 

 

স্থানীয়দের ও লালপুর থানা সূত্রে জানা যায় যে, সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বড়বড়িয়া বাজারের পূর্ব পাশে খলিলুর রহমানের আমবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পাশের জমিতে কাজ করতে আসা দিনমজুররা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় যে, নিহত কুরবান আলীর একটি কন্যা সন্তান রয়েছে। তিনি নিয়মিত গাঁজা সেবন করতেন এবং বিভিন্ন মাজারে ও মেলার উৎসবে বেলুন বিক্রি করতেন।

 

 

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে প্রাথমিক ভাবে লাশের শরীরে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি, ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo