শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বরিশালে ইয়াবাসহ ইউপি সদস্য-সহযোগী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 5, 2023,
  • 250 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত লুৎফর রহমান রুবেল পাটোয়ারী মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের পানবাড়িয়া এলাকার বাসিন্দা ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।

এছাড়া তার সহযোগী ইমরুল কায়েস রুবেল বেপারী মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন হাওলাদার জানান, শুক্রবার (৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়।

এ সময় ইউপি সদস্য লুৎফর রহমান রুবেল পাটোয়ারী ও ইমরুল কায়েস রুবেলকে আটক করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় আটকদের বিরুদ্ধে শনিবার (৫ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo