শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

পদযাত্রায় গিয়ে বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 19, 2023,
  • 278 সংবাদটি পঠিক হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পদযাত্রা কর্মমূচিতে গিয়ে মোহাম্মদ মিয়াচাঁন (৫৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতুলি স্টেডিয়াম মার্কেটের সামনে পদযাত্রাকালে অসুস্থ হয়ে তিনি মারা যান।

মোহাম্মদ মিয়াচাঁন বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি চর ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ইউনিয়ন বিএনপির সভাপতি।

মিয়াচাঁনের ভাতিজা মো. মাহাবুব বলেন, ‘বিএনপির পদযাত্রা কর্মমূচিতে গিয়ে চাচা হঠাৎ পড়ে যান। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন- চাচা স্ট্রোক করেছেন।’

বিজয়নগর উপজেলা যুবদলের সদস্যসচিব লিটন মুন্সি বলেন, কাউতুলি থেকে ২০০ লোকের একটি পদযাত্রা নিয়ে কলেজের সামনে আসার পথে কাউতুলি স্টেডিয়াম মার্কেটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিয়াচাঁন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি স্ট্রোক করেছেন বলে জানান সেখানে কর্তব্যরত চিকিৎসক।
দেশের খবর

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo