শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

ভোলায় নারীকে প্রকাশ্যে নির্যাতন, ভিডিও ভাইরাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 24, 2023,
  • 346 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ পায়।

সোমবার বিকাল ৫টার সময় উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের চরতোফাজ্জল গ্রামের ৪নং ওয়ার্ডে থানা ভবনের পেছনে এ ঘটনা ঘটে। বর্তমানে নির্যাতনের শিকার ওই নারী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে বুধবার রাতে দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন— হাফেজ মাজেদ, মো. লিটন ও রিনা। ভুক্তভোগী নারীর স্বামী জানান, দুলারহাট থানা ভবনের পেছনে সালাউদ্দিন একটি পুকুর খনন করে কিছু মাছ চাষ করছেন। পুকুরটির পাশে তার ওয়ারিশদের সমতল জমি রয়েছে।

তাদের পার্শ্ববর্তী বাসিন্দা হাফেজ মাজেদের জমির পানি অপসারণ করার জন্য সালাউদ্দিনের পুকুরের পাড় কেটে ফেলে। পুকুরটিতে মাজেদের জমির পানি না নেমে সালাউদ্দিনের পুকুরের মাছগুলো তার ওয়ারিশদের সমতল জমিতে উঠে যায়।

এই সুযোগে হাফেজ মাজেদ জাল দিয়ে মাছগুলো শিকার করেন। বিষয়টি নজরে আসায় সালাউদ্দিন প্রতিবাদ করলে সোমবার সকালে হাফেজ মাজেদ ও তার ছোট ভাই লিটন দুলারহাট থানা ভবনের সামনে সালাউদ্দিনকে মারধর করে। ওই দিন বিকালে সালাউদ্দিনের পুকুর পাড়ে হাফেজ মাজেদ ও তার বোন রিনা ফের সালাউদ্দিনের স্ত্রী রেখা বেগমকে বেধড়ক মারধর ও টেনেহিঁচড়ে নির্যাতন করে।

বুধবার রেখা বেগমকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। মামলা দায়েরের পর হাফেজ মাজেদ, মো. লিটন ও রিনা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, মারধরের ঘটনায় দুলারহাট থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo