শিরোনামঃ
বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ আতরের তীব্র গন্ধে অসুস্থ ২১ শিক্ষার্থী, বিদ্যালয়জুড়ে আতঙ্ক পশ্চিমবঙ্গের ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ, ১০০ মাদ্রাসাকে শোকজ ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি প্রধানমন্ত্রীর আশ্বাস: আজ রাত থেকেই সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার মধ্যে বিরোধ, ৮ দিন পরে দাফন বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

পটুয়াখালীতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 4, 2023,
  • 355 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীতে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে রাবেয়া বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া বেগম ২ নম্বর বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ছেলে সালাউদ্দিনকে ভাত খেতে বললে সে তার বোন মনিকা বেগমকে ধাওয়া দেয়। পরে সালাউদ্দিনের মা রাবেয়া বেগম আবারও ভাত খাওয়া জন্য বললে সালাউদ্দিন রেগে ঘরে থাকা একটি তাল গাছের রুয়া (লাঠি) দিয়ে রাবেয়া বেগমের মাথায় আঘাত করেন। এতে রাবেয়া বেগম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত ছেলে সালাউদ্দিনকে পটুয়াখালী সদর থানায় নিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, অভিযুক্ত সালাউদ্দিন হাওলাদারকে (২০) আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo