শিরোনামঃ
বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২ স্বজন। বরিশালে ভ্যানচালকের ঘরে জেগে উঠেছে দুটি ‘কবর’, ঝাড়ফুঁক নিতে জনতার ভিড় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমাম, সম্পাদক শাওন বরিশাল আদালত থেকে ফেরার পথে ছি’ন’তা’ইয়ের শিকার নারী, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল লু’ট ডেঙ্গুতে আরও ৬ মৃ’ত্যু, একদিনে আক্রান্ত প্রায় দুই হাজার আমার দেশ এর কপি ছেঁড়ার ঘটনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানালেন রিজভী ঘোষণাতেই আটকে আছে বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল বরিশালে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ গতির প্রতিযোগিতায় প্রাণ গেল ২ তরুণের

স্ত্রীর সন্দেহ দূর করতে বিয়ে না করেই তালাক দিলেন সহকর্মীকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 17, 2023,
  • 665 সংবাদটি পঠিক হয়েছে

স্ত্রীর সন্দেহ তার শিক্ষক স্বামী আরেকটা বিয়ে করেছেন। এ নিয়ে তাদের মাঝে চলে দাম্পত্য কলহ। তাই স্ত্রীর সন্দেহ দূর করতে ভুয়া তালাকনামা তৈরি করেন স্বামী আনোয়ার হোসেন। যেই তালাকনামায় তিনি নাম দেন তার এক নারী শিক্ষক সহকর্মীর। যার সঙ্গে তার বিয়েই হয়নি।

এ ঘটনায় হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে কারাগারে যেতে হয়েছে। একই সঙ্গে হয়েছেন চাকরিচ্যুত। গ্রেপ্তার এই শিক্ষকের স্ত্রী ও দুই সন্তান আছে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে স্কুল শিক্ষক আদালতে তার নারী সহকর্মীকে তালাক দেওয়া সংক্রান্ত একটি অ্যাফিডেভিট করেন। কিন্তু বিয়ে না করেও তালাক দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ওই নারী শিক্ষকের অভিযোগটি আদালত মামলা হিসেবে নথিভুক্ত করতে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশকে নির্দেশনা দিলে গত বৃহস্পতিবার রাতে ওই স্কুল শিক্ষককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান বলেন, ওই শিক্ষকের সঙ্গে শিক্ষিকার বিয়েই হয়নি। স্ত্রীর সন্দেহ দূর করতেই ওই স্কুলশিক্ষক অ্যাফিডেভিট করেন।

এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন বলেন, শিক্ষিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে গত জুলাই মাসে শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo