শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে কারেন্ট জাল ও মাছসহ আটক ৭৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 21, 2023,
  • 276 সংবাদটি পঠিক হয়েছে

গত ২৪ ঘন্টায় বরিশাল নৌ-পুলিশের ইলিশ শিকার বন্ধের পৃথক অভিযানে বিপুল পরিমানে কারেন্ট জাল ও ইলিশ সহ ৭৫ জনকে আটক করা হয়েছে।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা কীর্তনখোলা ,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন।এসময় নদীতে পাতানো অবস্থায় বিপুল পরিমান কারেন্ট জাল,মাছ সহ ৭৫ জনকে আটক করে বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট।

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুপার হুমায়ুন কবির জানান, ইলিশ শিকার বন্ধের অভিযানে কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালালে বিপুল পরিমান কারেন্ট জাল সহ মোট ৭৫ জনকে আটক করা হয়।এসময় উনিশটি নিয়মিত মামলা সহ পঁচিশটি মোবাইল কোর্ট পরিচালিত হয় যেখানে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে।তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।আমাদের ইলিশ শিকার বন্ধের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo