শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

সদরঘাটে তল্লাশি বিএনপির ৮০ জন আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 28, 2023,
  • 300 সংবাদটি পঠিক হয়েছে

বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে ৮০ জন বিএনপি- জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তারা নেতাকর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের এডিসি মো. বদরুল হাসান বলেন, শনিবার সকাল থেকেই কঠোর তল্লাশি চলছে। কেউ যেন কোনো নাশকতা না করতে পারেন সেজন্য তল্লাশি করা হচ্ছে। যাদের সন্দেহভাজন মনে হয়েছে ও যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাদেরকেই আমরা আটক করেছি।

সদরঘাটে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের সময় লালবাগ বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, রাজধানীর মানুষের নিরাপত্তার জন্য আমরা সকাল থেকেই সদরঘাটে অনেক পুলিশ সদস্যকে মোতায়ন করেছি। যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকেই তল্লাশি করা হচ্ছে।

গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo