শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

ডেমরায় বাসে আগুন: ঘুমন্ত হেলপারের মৃত্যু, দগ্ধ এক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 29, 2023,
  • 292 সংবাদটি পঠিক হয়েছে

রাজধানীর ডেমরার দেইলা এলাকায় একটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বাসের চালকের সহকারী মারা গেছেন। চালকের আরেক সহকারী দগ্ধ হয়েছেন। তারা দুজনেই বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন।

শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওই চালকের সহকারীর নাম নাইম। বাসের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ব

আগুনে দগ্ধ আরেকজনও বাসচালকের সহকারী। তার নাম রবিউল। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আশরাফুল হালিম বলেন, যতটুকু তথ্য পাওয়া গেছে, নাইম ও রবিউল অছিম পরিবহন নামের একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। অছিম পরিবহনের ওই বাস রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। তারা বাসে ঘুমাচ্ছিলেন। ওই সময় আগুন দেয়া হয়। নাইমের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo