শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

বরিশালে পচা খাবার বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, March 24, 2025,
  • 259 সংবাদটি পঠিক হয়েছে
Oplus_131072

পচা খাবার বিক্রির দায়ে বরিশালের থ্রী-এস পেস্ট্রিশপ কর্তৃপক্ষকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

সোমবার (২৪ মার্চ) দুপুরে নগরীর নতুন বাজার রোডের ওই দোকানে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।

এসময় পচা খাবার বিক্রির দায়ে তাদের এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুমি রাণী মিত্র বলেন, গত সপ্তাহে নগরীর কলেজ এভিনিউ-এর বাসিন্দা এসএন পলাশ থ্রী-এস পেস্ট্রি শপের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

সেই অভিযোগে তিনি উল্লেখ করেছেন, থ্রী-এস পেস্ট্রি শপ থেকে বার্গার কিনে প্রতারিত হয়েছেন। তাকে দেয়া বার্গারটি ৭/৮ দিনের বাসি-পচাঁ ছিল। সেই দোকানে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। এছাড়া দোকানে মেয়াদোত্তীর্ণ সস পাওয়ায় পৃথক ধারায় অর্থদণ্ড করা হয়েছে।

ভুক্তভোগী এসএন পলাশ বলেন, এ দোকান থেকে বার্গার কিনে বাসায় নিয়ে দেখতে পাই তা পচা। এ কারণে গন্ধ আসছিল বার্গার থেকে। তারপর এ ঘটনায় ভোক্তা অধিকার অধিদফতরের কাছে অভিযোগ দিয়েছিলাম।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo