ববিতে রাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 16, 2026,
  • 150 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার,তাহামিদ ইসলাম জুয়েল :: ববিতে রাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ ইউনিডের ভর্তি পরীক্ষা। শুক্রবার (১৬ জানুয়ারী) সকাল ১১ টায় এবং বিকাল ৩ টায় দুই শিফটে পরীক্ষা
ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারে রাবির ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের ৮০ টি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট এবং বিভিন্ন জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তা করছে।প্রথম বারে মতো এবছর বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জানান, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হওয়ায় যাতায়ত ও থাকার ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে৷

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের “C” (বিজ্ঞান) ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন বরিশাল বিশ্ববিদ্যালয়-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি বলেন কেন্দ্রে অতীতের ন্যায়ে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo