শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

বরিশালে ৬ আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, নির্বাচনী উ*ত্তাপ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, January 21, 2026,
  • 89 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৬ আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, নির্বাচনী উ*ত্তাপ শুরু

উৎসবমুখর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর প্রার্থী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই নিজ নিজ আসন থেকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ৪১ জন। এর মধ্যে সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় শেষ পর্যন্ত মাঠে থাকছেন ৩৬ জন প্রার্থী। এসব আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাসদ এবং স্বতন্ত্রসহ বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতীক বরাদ্দ শেষে জানানো হয়, বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণায় নামবেন প্রার্থীরা। ইতোমধ্যে প্রতীক পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করেছেন কর্মী-সমর্থকরা। এতে করে পুরো বরিশালজুড়ে নির্বাচনী আমেজ আরও জোরালো হয়ে উঠেছে।
তবে প্রতীক নিতে আসা কয়েকজন প্রার্থী অভিযোগ করেন, নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি তৈরি হয়নি। সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন অনেকে। বিভিন্নভাবে নেতা-কর্মীদের হুমকি ও হয়রানির অভিযোগও তুলে ধরেন তারা।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতীক বরাদ্দের আগে প্রার্থী ও তাদের সমর্থকদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করা হয়েছে এবং সবাইকে আইন মেনে প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বরিশালের রাজপথ ও জনপদে বাড়ছে ভোটের উত্তাপ। প্রতীক হাতে পেয়ে এবার মাঠে নামতে প্রস্তুত জেলার ছয়টি আসনের সব প্রার্থী।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo