শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

বরিশাল-২ আসনে নির্বাচনি মাঠে আটজন প্রতিদ্ব*ন্দ্বি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 23, 2026,
  • 91 সংবাদটি পঠিক হয়েছে

তাহামিদ ইসলাম জুয়েল :: বরিশাল-২ আসনে নির্বাচনি মাঠে আটজন প্রতিদ্ব*ন্দ্বি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন আটজন প্রার্থী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারে নেমেছেন।
উজিরপুর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, বরিশাল-২ আসনের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং তারা সেই সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তবে আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

বরিশাল-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন; বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নেছার উদ্দীন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল হক, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এম. এ. জলিল, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত আম প্রতীকের প্রার্থী সাহেব আলী।
উল্লেখ্য, বরিশাল-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৮৩৭ জন। এর মধ্যে পোস্টাল ভোটার রয়েছেন ৫ হাজার ১০২ জন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo