শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনীষা চক্রবর্তীর নির্বাচন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 23, 2026,
  • 92 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনীষা চক্রবর্তীর নির্বাচন

নির্বাচনী প্রচারণার শুরুতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট–সমর্থিত প্রার্থী মনীষা চক্রবর্তী। আজ দুপুরে তোলাছবি: প্রথম আলো
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট–সমর্থিত বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনের প্রার্থী মনীষা চক্রবর্তী। আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রচার কার্যক্রম শুরু হয়।
প্রচার শুরুর অনুষ্ঠানে মনীষা চক্রবর্তী বলেন, ‘যাঁরা সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন করে দুর্নীতিবাজ, লুটপাটকারী, অর্থ পাচারকারী ও ঋণখেলাপিদের পাহারার আখড়ায় রূপ দিয়েছেন, সেই সংসদকে আমরা জনগণের অধিকার আদায়ের কেন্দ্রস্থলে পরিণত করতে চাই। দীর্ঘদিন রাজপথে লড়াই-সংগ্রামের পর এবার আমরা ভোটের লড়াইয়ে নেমেছি।’
মনীষা চক্রবর্তী বলেন, বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনী লড়াই করছে। তাঁর আশা, জনগণ এবার বরিশাল-৫ আসনে পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং মই প্রতীকেই সেই রায় প্রতিফলিত হবে।
গতানুগতিক রাজনীতি বর্জনের আহ্বান জানিয়ে বাসদ মনোনীত মনীষা চক্রবর্তী বলেন, ‘আসুন বস্তাপচা ও পুরোনো ধারার রাজনীতি বদলাই। পাচারকারী ও লুটপাটকারীদের প্রত্যাখ্যান করে এবারের নির্বাচনের মাধ্যমে নতুন দিনের সূচনা করি। বরিশাল-৫ আসন থেকেই সেই পরিবর্তনের নতুন যাত্রা শুরু হোক আপনাদের হাত ধরে।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুর সাত্তার, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জলিলুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ, শহিদুল হাওলাদারসহ বরিশাল জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা-কর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, বাংলাদেশের জনগণ একটি বৈষম্যহীন সমাজের জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন, কিন্তু সেই আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারাই দেশের সাধারণ মানুষের ওপর লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে মই মার্কার মনীষা চক্রবর্তী বরিশালবাসীর জন্য সবচেয়ে যোগ্য প্রার্থীদের একজন।
সমাবেশের পর নগরের সদর রোড, গির্জা মহল্লা, চকবাজার, ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় গণসংযোগ করেন মনীষা ও বাম যুক্তফ্রন্টের নেতারা। এ সময় তাঁর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo