শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

উত্তরবঙ্গ হবে দেশের বাণিজ্যিক রাজধানী: জামায়াত আমির

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 23, 2026,
  • 85 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: উত্তরবঙ্গ হবে দেশের বাণিজ্যিক রাজধানী: জামায়াত আমির

উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দশ দলীয় জোট ক্ষমতায় এলে উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে এবং এই অঞ্চলই হবে দেশের বাণিজ্যিক রাজধানী। শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলার ঐতিহাসিক চিনিকল মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এসময় আরও বক্তব্য দেন পঞ্চগড়-২ আসনে ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী মো. শফিউল আলম (সফিউল্লাহ সুফি) এবং পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. সারজিস আলম।

ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গের মাটি উর্বর, মানুষ পরিশ্রমী হলেও দীর্ঘদিন ধরে অঞ্চলটি অবহেলিত। তিনি বলেন, ‘উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য ও পুষ্টি জোগায়। অথচ এই অঞ্চলকে সৎ মায়ের সন্তানের মতো দেখা হয়েছে।’ তিনি জানান, উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে এবং বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করা হবে।

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করে মর্যাদার কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পঞ্চগড়সহ দেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করে ন্যায়-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন জামায়াত আমির।

সমাবেশে বক্তারা বলেন, উত্তরবঙ্গের নদীগুলো দখল ও অবহেলায় মৃতপ্রায় হয়ে পড়েছে। ক্ষমতায় এলে নদীর প্রাণ ফিরিয়ে আনার পাশাপাশি মানুষের জীবনমান উন্নত করা হবে।

জনসভা শুরুর আগেই চিনিকল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশপাশের সড়কেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয় এবং সাংস্কৃতিক পরিবেশনা করে ডাহুক সাংস্কৃতিক সংসদ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo