শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

ছোট ভাইয়ের ক*বর জিয়ারত করলেন তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 24, 2026,
  • 91 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ছোট ভাইয়ের ক*বর জিয়ারত করলেন তারেক রহমান

ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন তিনি।

এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি, জাহিয়া ও জাফিয়া রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে, কোকোর মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo