২৮ জানুয়ারি রাজশাহী আসছেন তারেক রহমান 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 24, 2026,
  • 132 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ২৮ জানুয়ারি রাজশাহী আসছেন তারেক রহমান

 

জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিনুর বাস ভবনে এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত।

তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি নেতকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তিনি ২৮ জানুয়ারি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

সৈয়দ শাহীন সৈকত বলেন, তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনী অঙ্গীকারগুলো রাজশাহীর জনসমক্ষে তুলে ধরবেন।

সফরসূচি নিয়ে শাহীন সৈকত বলেন, আগামী ২৮ তারিখ দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। পরবর্তীতে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন। নওগাঁর জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন।

এ সময় বৃহত্তর রাজশাহীর বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু ও জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo