শিরোনামঃ

দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 30, 2026,
  • 92 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার :: দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে

দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও দশ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী ডা. সুলতান আহমেদের নির্বাচনী জনসভা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত কাউনিয়া ইমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভা ছিল ধারাবাহিক নির্বাচনী কর্মসূচির অংশ। “চলো একসাথে গড়ি বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, সেক্রেটারি জেনারেল মো. আল মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্র শিবির ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মোহিব্বুল্লাহ হারুন বলেন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটের মাধ্যমেই সেই নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।

প্রার্থী ডা. সুলতান আহমেদ তার আবেগঘন বক্তব্যে বলেন, আমি জীবনের অনেক কঠিন সময় পার করেছি। জেল-জুলুম সহ্য করেছি। চাইলে বিদেশে চলে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু নিজের জন্মভূমি ও আপনাদের ছেড়ে যাইনি। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। হয়তো এটাই আমার জীবনের শেষ নির্বাচন। এখন আপনারা যদি আপনাদের এলাকার রত্নকে ধরে রাখতে না পারেন, তবে সেটি আপনাদেরই ব্যর্থতা হবে।

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইনসাফভিত্তিক দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। দেশজুড়ে মানুষ এখন পরিবর্তন চায় এবং সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব খুঁজছে।

এ সময় তিনি আগামী নির্বাচনে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo