১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৭
শিরোনামঃ

দেশ স্বাধীন হলেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ হয়নি, চরমোনাই পীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মার্চ ২৭, ২০২৬,
  • 15 সংবাদটি পঠিক হয়েছে

দেশ স্বাধীন হলেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ হয়নি, চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনও স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জন করতে পারেনি।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ঢাকা মহানগর শাখার উদ্যোগে ‘স্বাধীনতার প্রত্যাশা ও জাতীয় জীবনে আমাদের অর্জন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, মহান মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হলেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর দীর্ঘ সময়ে জনগণ বারবার বঞ্চনার শিকার হয়েছে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে দূরে রয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা একটি ক্ষমতালোভী গোষ্ঠীর কারণে নষ্ট হয়ে গেছে। এসব গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে তিনি যুক্তরাষ্ট্র ও ভারতের সমালোচনা করেন এবং বলেন, বিশ্বে অস্থিরতা সৃষ্টিতে এসব শক্তির ভূমিকা রয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি গণভোটের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও অধ্যাপক মাহবুবুর রহমানসহ অন্য নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে দেশের নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং জাতীয় জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আনার আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo