ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 3, 2026,
  • 70 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে নতুন পূর্বাভাস জানিয়েছে পাকিস্তান। দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, চাঁদ দেখার পরিস্থিতি অনুকূলে থাকলে সৌদি আরবের সঙ্গে নির্দিষ্ট একটি দিনেই কোরবানির ঈদ উদযাপনের জোর সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া ও চাঁদ দেখা নির্ভর করায় ঈদের তারিখ একদিন এগিয়ে বা পিছিয়েও যেতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে পাকিস্তানের সরকারি সংস্থা রুয়েত-ই-হিলাল কমিটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ বলছে, পাকিস্তানে ঈদুল আজহা আগামী ২৭ মে বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী জানা গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময়ে রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।

অর্থাৎ ১৭ মে সন্ধ্যার মধ্যে চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে। সেদিন আবহাওয়া পরিষ্কার থাকলে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে ক্ষেত্রে ১৮ মে হবে জিলহজের প্রথম দিন। সেই হিসাবে ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে

তবে ১৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সে ক্ষেত্রে ঈদ একদিন পিছিয়ে ২৮ মে বৃহস্পতিবার হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সেন্ট্রাল রুয়েত-ই-হিলাল কমিটি।

এর আগে রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলও জানিয়েছিল, পাকিস্তানে ২৭ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা বেশি। কাউন্সিলের মহাসচিব খালিদ আইজাজ মুফতি বলেন, বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এই তারিখেই ঈদ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

কাউন্সিল হিজরি ১৪৪৭ সালের জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে তাদের বৈজ্ঞানিক প্রতিবেদনও প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা বেশি।

বৈজ্ঞানিক তথ্যে উল্লেখ করা হয়, ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময়ে পাকিস্তান সময় রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় দেশের অধিকাংশ স্থানে চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে, আর সেটিই খালি চোখে চাঁদ দেখার জন্য যথেষ্ট।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৭ মে করাচিতে সূর্যাস্ত ও চাঁদ অস্ত যাওয়ার সময়ের ব্যবধান হবে প্রায় ৫৫ মিনিট এবং পেশাওয়ারে তা সর্বোচ্চ ৬৩ মিনিট পর্যন্ত হতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে ১৭ মে সন্ধ্যায় চাঁদ স্পষ্ট দেখা যেতে পারে, ফলে ১৮ মে হবে জিলহজের প্রথম দিন এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

এই বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, এ বছর পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ১৭ মে আকাশ মেঘলা থাকায় চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ একদিন পিছিয়ে ২৮ মে অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo