শিরোনামঃ
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎ বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডিআইজিসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা বরিশালের ত্রিশ গোডাউনে অন্ধকারে অশ্লীলতা ও মাদকের আসর, নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ তুলে এনসিপির এমপিকে হাত ভাঙার হুমকি ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান দেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চায় সরকার, নিউইয়র্কে স্বপন

বরিশাল নগরীর ফুটপাতে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, May 11, 2026,
  • 118 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর ফুটপাতে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু।

 

নগরীর সড়কগুলোর ফুটপাত ও সড়কের পাশ সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে রং করার কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এর নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

 

রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত ও সড়কের পাশের অংশে রং করা হচ্ছে। ইতোমধ্যে নগরীর রাজা বাহাদুর সড়ক, বরিশাল ক্লাব রোড, নবগ্রাম রোড, সদর হাসপাতাল সড়ক, বগুড়া রোডসহ একাধিক এলাকায় রং করার কাজ চলমান রয়েছে।

 

সিটি কর্পোরেশনের কর্মীরা সরাসরি এ কাজে অংশ নিয়ে দিনব্যাপী রং করার কার্যক্রম পরিচালনা করছেন। সংশ্লিষ্টরা জানান, নগরীর সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সড়কগুলোকে আরও দৃষ্টিনন্দন করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বাড়ি বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সব সড়কেই এই রংয়ের কাজ করা হবে।

 

নগরবাসীর অনেকেই এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, সড়কের পাশে রং করার ফলে নগরীর সৌন্দর্য বাড়বে এবং শহরে একটি পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশ তৈরি হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo