শিরোনামঃ
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎ বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডিআইজিসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা বরিশালের ত্রিশ গোডাউনে অন্ধকারে অশ্লীলতা ও মাদকের আসর, নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ তুলে এনসিপির এমপিকে হাত ভাঙার হুমকি ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান দেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চায় সরকার, নিউইয়র্কে স্বপন

বানারীপাড়ায় ৭৬ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেল গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, May 14, 2026,
  • 121 সংবাদটি পঠিক হয়েছে

বানারীপাড়া প্রতিনিধি :: বানারীপাড়ায় ৭৬ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেল গ্রেপ্তার

 

বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভার সীমান্তবর্তী উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের  মহিষাপোতা গ্রামের বাড়িতে থানার ওসির নির্দেশনায় উপ-পরিদর্শক আঃ বারেকের নেতৃত্বে  মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেলের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে ওসিসহ থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, উপজেলাজুড়ে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বানারীপাড়াসহ দক্ষিণাঞ্চলের মাদক সম্রাট সোহেল অস্ত্র ,নারী নির্যাতন ও মাদক আইনে ২৪টি  মামলার আসামী।

 

বিভিন্ন সময় র ্যাব- পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ সে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসা অব্যাহত রাখে। তার মাদক ব্যবসার কারনে এলাকার কিশোর ও যুবসমাজ মাদকে আসক্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে ।  মাদকাসক্তদের পরিবারে বইছে অশান্তির দাবানল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo