শিরোনামঃ
৬ নদীর ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি, বাড়ছে নদ-নদীর প্রবাহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জিহাদুল কবিরকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বরিশালে ৭ টি শিয়াল হত্যা করে মাংসের খিচুড়ি রান্না, ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রির চেষ্টা টানা বর্ষণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন নতুন দুইটি ট্রেন চালুর প্রস্তাব অনুমোদন, আগস্টে যাত্রা শুরু ৫ বছরের শিশু ধর্ষন ও হত্যায় চাচাত ভাইয়ের মৃত্যুদন্ড মেসিকে নিয়ে নতুন তথ্য ঘানার তান্ত্রিক বনসামের পুত্রবধূকে ধর্ষণ চেষ্টারঅভিযোগে সালিশে অপমান শশুরের আত্মহত্যা ২৫ বছরের সঞ্চয়ের লোভে প্রাণ গেল স্টেশনের বুবি বেগমের স্বামীর দেওয়া আগুনের দগ্ধ ১১ দিন পর মারা গেল অন্তঃসত্ত্বা তরুণী

বরিশালে ৭ টি শিয়াল হত্যা করে মাংসের খিচুড়ি রান্না, ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রির চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 9, 2026,
  • 26 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৭ টি শিয়াল হত্যা করে মাংসের খিচুড়ি রান্না, ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রির চেষ্টা

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন যুবক মিলে একটি শিয়ালের দলকে ধাওয়া করে অন্তত একটি শিয়াল হত্যা করেন। এরপর সেই শিয়ালের মাংস দিয়ে খিচুড়ি রান্না করে স্থানীয়দের নিয়ে খাবারের আয়োজন করা হয় বলে অভিযোগ রয়েছে।
এতেই শেষ নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার পর অভিযুক্তদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অবশিষ্ট শিয়ালের মাংস বিক্রির চেষ্টাও করেন। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ঘটনার ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই বন্যপ্রাণী হত্যা এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা বন্যপ্রাণী কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo