শিরোনামঃ
দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে বরিশালে থানায় হামলা ও ভাঙচুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৮ বৃষ্টিতে ধসে পুকুরে মীরগঞ্জ-মুলাদী সড়ক, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় ৪ উপজেলা বৈরী আবহাওয়ায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র থানার গ্রিল ভেঙে পালালেন হাসিনা একাধিক ছেলের সাথে সম্পর্ক রাখায় মেয়েকে খুন করে বস্তা বন্দি করলেন বাবা-মা  রেজাল্ট প্রকাশের আগেই না ফেরার দেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া মানুষের দুর্দিনে রাজনীতির সবচেয়ে বড় পরিচয় হলো জনগণের পাশে থাকা: জামায়াতে আমির ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহবায়ক কমিটি ঘোষণা 

জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহবায়ক কমিটি ঘোষণা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 11, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহবায়ক কমিটি ঘোষণা

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে কমিটি গঠনের বিষয়ে সুপারিশ করেন সংগঠনটির দক্ষিণাঞ্চলীয় সাংগঠনিক সম্পাদক মহির আলম।
নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিতে রাকিবুল ইসলাম শিহাবকে আহ্বায়ক এবং হুসাইন আল সুয়ানকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে খালেদা তামান্না, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মোহাম্মদ জুবায়ের এবং মুখ্য সংগঠক হিসেবে মুহাম্মদ সাগর হাওলাদার দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় কার্যালয় জানিয়েছে, বরিশাল মহানগরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও বেগবান করার লক্ষ্যে এ আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
একই সঙ্গে নবগঠিত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের কাছে অনুমোদনের জন্য উপস্থাপন এবং তা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo