শিরোনামঃ
উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা মেহেন্দিগঞ্জে লুডু খেলা নিয়ে দ্বন্দ্ব, হাতুড়ির আঘাতে যুবক নিহত। বরিশাল বিভাগে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা, ১৪ জেলায় বন্যা সতর্কতা দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম গোমা সেতুতে চো°রের হা°না : অ°ন্ধকারে খুলে নেওয়া হচ্ছে নাট-বল্টু, ঝুঁ°কিতে ৯২ কোটি টাকার অবকাঠামো প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বরিশাল আসছেন তারেক রহমান: উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল নলছিটিতে পারিবারিক কলহের জেরে নদীতে ঝাঁপ, মা-মেয়েকে জীবিত উদ্ধার পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুইজারল্যান্ডের স্বপ্নযাত্রা থামিয়ে ষষ্ঠবারের মতো সেমিফাইনালে আর্জেন্টিনা ২৪ ঘণ্টায় দেশের ৬ বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বরিশাল আসছেন তারেক রহমান: উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 12, 2026,
  • 25 সংবাদটি পঠিক হয়েছে

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বরিশাল আসছেন তারেক রহমান: উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এ সফরকে কেন্দ্র করে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সফরটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ, আগ্রহ ও প্রত্যাশা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ধারাবাহিকভাবে আনন্দ মিছিল, স্বাগত র‌্যালি ও প্রস্তুতিমূলক কর্মসূচি পালন করছে।

শনিবার (১১ জুলাই) সকালে বরিশাল সদর উপজেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে নগরীতে একটি বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং সফর সফল করার আহ্বান জানান।

র‌্যালি শেষে মীর জাহিদুল কবির জাহিদ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বরিশাল সফর দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত। দীর্ঘদিনের অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করছেন সবাই। তিনি আশা প্রকাশ করেন, সফরকালে বরিশালের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা আসতে পারে।

সফরকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বরিশাল মহানগর ছাত্রদলও। সংগঠনটির আহ্বায়ক এনামুল হাসান তাসনিম জানান, প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন এমন সাংগঠনিক সভায় শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, শিক্ষার্থীদের প্রত্যাশা এবং শিক্ষাবান্ধব নীতির বিষয়ে প্রস্তাব তুলে ধরা হবে। একই দিনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

এ দিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বরিশাল নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সার্কিট হাউস, জেলা শিল্পকলা একাডেমী এবং সফরসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থানগুলো নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। পুরো প্রস্তুতি কার্যক্রম নিয়মিত তদারকি করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর। তাকে বরণ করে নিতে বরিশালবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তিনি আরও বলেন, ‘দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের দাবি ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, বরিশালে রেল সংযোগ স্থাপন এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন চাহিদার বিষয়ে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। এছাড়া সফর উপলক্ষে সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পরিবেশ সংরক্ষণ এবং খাল পুনরুদ্ধার কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রী বরিশাল সফরে আসছেন। তাকে স্বাগত জানাতে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, আগামী ১৩ জুলাই সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সফরের অংশ হিসেবে তিনি গৌরনদীর বাটাজোড় এবং বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo