শিরোনামঃ
শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় মোবাইলসহ যুবক আটক স্বপ্নছায়া ফাউন্ডেশন’-এর বিনামূল্যে হস্তশিল্প প্রশিক্ষণ: গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীলতার নতুন দিগন্ত বরিশালের সন্তান ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বাজারে চড়া সবজির দাম, মাছেও নেই স্বস্তি দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী বরিশালে স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান ও তার সহযোগী ধারালো অস্ত্রসহ আটক ট্রাম্পের সঙ্গে ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাসের টিকিট নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর শব্দের প্রতিবাদ জামায়াতের

নারী শিক্ষা অবৈতনিক ও তাদের সাবলম্বী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 13, 2026,
  • 80 সংবাদটি পঠিক হয়েছে

জাতীয় ডেস্ক :: নারী শিক্ষা অবৈতনিক ও তাদের সাবলম্বী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

 

স্নাতক পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের সব মানুষ যেন শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য। ধর্ম নয়, মানবতার ভিত্তিতেই সবাইকে মূল্যায়ন করা হবে

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আগামী এক বছরে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে। পরবর্তী চার বছরও এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। এই কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্নাতক পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলেই পরিবার ও সমাজ আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, দেশের সব মানুষ শান্তিতে ও সম্প্রীতির মধ্যে বসবাস করবে—এটাই সরকারের লক্ষ্য। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে ধর্মীয় পরিচয়ে নয়, মানবতার দৃষ্টিতে বিবেচনা করা হবে।

তারেক রহমান বলেন, জনগণের সমর্থন যতদিন বিএনপির সঙ্গে থাকবে, ততদিন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কোনো বাধাকেই পরোয়া করবে না বিএনপি

এর আগে একই দিনে গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা লাগানোর ঘোষণা দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo