সুন্দরবনের ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 14, 2026,
  • 40 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: সুন্দরবনের ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ সদস্য। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় কোস্টগার্ড মোংলা সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেসবাউল ইসলামের কাছে আত্নসমর্পণ করেন তারা।

এ সময় দস্যু বাহিনী ২৭টি আগ্নেয়াস্ত্র ও ৩৯৫ রাউন্ড গুলি জমা দেয়। অনুষ্ঠানে বাকি দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান জোনাল কমান্ডার। হুশিয়ারি দেন দস্যুতা না ছাড়লে পরিণতি ভাল হবে না।

আত্মসমর্পণকারী দস্যুরা হলেন- জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইউব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাজাহান শেখ (৪২), হেলাল (৩৮) খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা থানার বাসিন্দা। আকরাম শেখ (৪৫), নুরুল ইজারদার (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০) ও শরিফুল ইসলাম বয়াতি (২১)। তাদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়লগঞ্জ, শরণখোলা এলাকার বাসিন্দা। ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে কোস্টগার্ড জানায়।

কোস্টগার্ড মোংলা সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেসবাউল ইসলাম জানান,  সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড সতর্কতা ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান সরকারের দিক নির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৪৫ জন বনদস্যুকে আটক করা হয়। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট ৪২ জনকে জীবিত উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, সম্প্রতি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনী তার সহযোগীসহ সর্বমোট ৭ জন সদস্য এবং বড় জাহাঙ্গীর বাহিনীর তিনজন সক্রিয় সদস্য ইতোমধ্যে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে। এছাড়াও সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় ডাকাত সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo