শিরোনামঃ
শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় মোবাইলসহ যুবক আটক স্বপ্নছায়া ফাউন্ডেশন’-এর বিনামূল্যে হস্তশিল্প প্রশিক্ষণ: গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীলতার নতুন দিগন্ত বরিশালের সন্তান ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বাজারে চড়া সবজির দাম, মাছেও নেই স্বস্তি দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী বরিশালে স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান ও তার সহযোগী ধারালো অস্ত্রসহ আটক ট্রাম্পের সঙ্গে ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাসের টিকিট নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর শব্দের প্রতিবাদ জামায়াতের

পাওয়ার গ্রিডে ট্রান্সফরমারে শর্ট সার্কিট, আনসারের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 15, 2026,
  • 68 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পাওয়ার গ্রিডে ট্রান্সফরমারে শর্ট সার্কিট, আনসারের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

খুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এবং জাতীয় বিদ্যুৎ অবকাঠামোর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো

বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে হঠাৎ শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মিন্টু হোসেন ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত গার্ড কমান্ডার (পিসি) মো. বাবুল আক্তারকে অবহিত করেন। খবর পেয়ে তার নেতৃত্বে দায়িত্বরত আনসার সদস্যরা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন।

ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে তারা প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাদের দ্রুত, সাহসী ও পেশাদার পদক্ষেপের ফলে আগুন ট্রান্সফরমারসংলগ্ন অন্যান্য স্থাপনা ও গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামোয় ছড়িয়ে পড়তে পারেনি। এ ছাড়া এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনসার সদস্যদের তাৎক্ষণিক দায়িত্বশীল ও সাহসী ভূমিকার প্রশংসা করে তাদের ধন্যবাদ জানিয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডের এই ঘটনা তাদের পেশাদারিত্ব, জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা এবং দায়িত্বশীলতার আরেকটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo