দুই ছেলের অট্টালিকা মায়ের ঠাই খোলা আকাশের নিচে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 16, 2026,
  • 74 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: দুই ছেলের অট্টালিকা মায়ের ঠাই খোলা আকাশের নিচে

দুই পাশে দুই ছেলের অট্টালিকা, অথচ কোনটাতেই ঠাঁই মেলেনি বৃদ্ধা মায়ের। ছেলেরা আরাম আয়েশে থাকলেও মা থাকেন খোলা আকাশের নিচে। এই বৃষ্টি-কাদার মাঝেও ছেলেদের দালানে একটু খানি জায়গা হয়নি অভাগি মায়ের। ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’; অথচ সেই বেহেশত আজ খোলা আকাশের নিচে অযত্ন আর অবহেলায় ধুঁকছে।
হৃদয়বিদারক এই নির্মম ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার টিএনটি পাড়ায়। ভুক্তভোগী বৃদ্ধা মা ফাতেমা বেগম গত দেড় মাস ধরে ছেলেদের বিলাসবহুল দালানের পাশে খোলা জায়গায় মানবেতর জীবনযাপন করছেন। তার দুই ছেলে—বড় ছেলে পান বিক্রেতা মো. হুমায়ুন মিয়া এবং ছোট ছেলে মো. আল-আমিন মিয়া নিজেদের আরাম-আয়েশের জন্য অট্টালিকা গড়লেও মায়ের ভরণপোষণের দায়িত্ব এড়াতে কেউ তাকে ঘরে জায়গা দেয়নি।
চোখের সামনে একজন মায়ের এমন করুণ পরিণতি মেনে নিতে না পেরে স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo