শিরোনামঃ
বরিশালের সন্তান ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বাজারে চড়া সবজির দাম, মাছেও নেই স্বস্তি দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী বরিশালে স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান ও তার সহযোগী ধারালো অস্ত্রসহ আটক ট্রাম্পের সঙ্গে ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাসের টিকিট নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর শব্দের প্রতিবাদ জামায়াতের ভিসা থাকলেই ভারতে প্রবেশ করা যাবে না: দিল্লি হাইকোর্ট ১০ তলা থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

সমালোচনার মধ্যেই আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করতে চান ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 18, 2026,
  • 75 সংবাদটি পঠিক হয়েছে

খেলাধুলা :: সমালোচনার মধ্যেই আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করতে চান ট্রাম্প

বিশ্বকাপের ফাইনাল সামনে রেখে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই শিরোপা নিয়ে চলছে নানা ধরনের ভবিষ্যদ্বাণী। ঘানার তান্ত্রিক থেকে শুরু করে জার্মানির অর্থনীতিবিদ, এমনকি জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘দ্য সিম্পসনস’ এবারের বিশ্বকাপ নিয়ে অনেক পূর্বাভাসই শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে। তবু ফাইনাল ঘিরে ভবিষ্যদ্বাণীর ধারা থাম

সর্বশেষ সেই তালিকায় যুক্ত হয়েছে পেরুর আধ্যাত্মিক শামনস গোষ্ঠী। তাদের দাবি, স্পেন কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখবে লিওনেল মেসির আর্জেন্টিনাই। তাদের বিশ্বাস, আর্জেন্টিনা চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতে জার্সিতে আরও একটি তারকা যোগ করবে।

পেরুর শামন হুয়ান দে দিয়োস গার্সিয়া বলেন, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তারা এমন ইঙ্গিত পেয়েছেন যে এবারও আর্জেন্টিনার উত্থান হবে। তার ভাষ্য, স্পেনের বিপক্ষে ফাইনাল সহজ হবে না, তবে শেষ পর্যন্ত সব শক্তি আর্জেন্টিনার পক্ষেই থাকবে এবং তারাই চ্যাম্পিয়ন হবে।

ফাইনাল ঘিরে শুধু মাঠের প্রস্তুতিই নয়, আয়োজক শহর নিউইয়র্কের আবহাওয়াও ছিল আলোচনায়। বৃহস্পতিবার দাবানলের ধোঁয়ায় শহরের আকাশ ঘন কুয়াশার মতো ধোঁয়ায় ঢেকে যায়। তবে শুক্রবার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার সম্ভাব্য বৃষ্টিপাত হলে ধোঁয়ার প্রভাব পুরোপুরি কেটে যেতে পারে, যা ফাইনাল উপলক্ষে দর্শক ও আয়োজকদের জন্য স্বস্তির খবর।

এর মধ্যেই আবারও বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বিশ্বকাপের আয়োজন নিয়ে পরিবহনব্যবস্থা, আবহাওয়া, দর্শকসেবা ও বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা থাকলেও তিনি যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতের বিশ্বকাপের আয়োজক হিসেবে দেখতে চান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মতো আর কেউ নেই। তিনি ইনফান্তিনোকে আবারও বিশ্বকাপ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মজা করে বলেন, পরেরবার যেন মেক্সিকো ও কানাডাকে বাদ দিয়ে শুধু যুক্তরাষ্ট্রকেই আয়োজক করা হয়

অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চলতি বিশ্বকাপের আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তার দাবি, নানা সমালোচনা থাকলেও এবারের টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে এবং বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে।

তবে ট্রাম্পের মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই তার বক্তব্যকে বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবেও দেখছেন। সব বিতর্কের মধ্যেই এখন ফুটবল বিশ্বের নজর বিশ্বকাপের মহারণে যেখানে স্পেন ও আর্জেন্টিনার লড়াইয়ের মধ্য দিয়েই নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo