শিরোনামঃ
কীর্তনখোলা নদীতে বর্জ্য ফেলার অভিযোগ, বরিশাল সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা বিশ্বকাপ শেষ, কিন্তু মেসির শেষ ম্যাচ এখনো আসেনি, আর্জেন্টাইন গণমাধ্যম বরিশাল নভোথিয়েটারের এসি সচল না করে ১৩ কোটি টাকা তুলে নিল ঠিকাদার জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি, বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি, শায়খে চরমোনাই শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু একদিনের ব্যবধানে ফের নদী ভাঙন, আতঙ্কে স্থানীয়রা ৮ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, ১৭ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩ দা*লা*ল আ°ট°ক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 19, 2026,
  • 49 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩ দা*লা*ল আ°ট°ক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশন নেওয়ার অভিযোগে তিন নারীকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৮ জুলাই) সকালে হাসপাতালের বহির্বিভাগ (ওপিডি) ভবনের নিচতলার আউটডোর এলাকায় এ ঘটনা ঘটে।

 

আনসার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্বরত আনসার সদস্যা মোছা. নাসরিন আক্তার তিন নারীকে রোগীদের সঙ্গে সন্দেহজনকভাবে কথা বলতে ও ঘোরাফেরা করতে দেখে বিষয়টি প্লাটুন কমান্ডার (পিসি) মো. নাগর আলীকে জানান।

 

পরে প্লাটুন কমান্ডারের উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা রোগীদের কম খরচে চিকিৎসা–সংক্রান্ত পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। এসব প্রতিষ্ঠানে রোগী পাঠানোর বিনিময়ে তারা কমিশন নিতেন বলেও জানান।

 

আটক তিনজন হলেন—মোছা. মিতু আক্তার, মোছা. খদিজা ও মোছা. হাফেজা বেগম। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo