শিরোনামঃ
বরিশালে মাদকের ‘হটস্পট’ কেডিসি আত্মহত্যায় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ভাবি ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বিপিসি চেয়ারম্যান রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল ১০কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান

বরিশাল নগরীর বৈদ্যপাড়া সি অ্যান্ড বি রোড এলাকা থেকে  ১০০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 19, 2026,
  • 70 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর বৈদ্যপাড়া সি অ্যান্ড বি রোড এলাকা থেকে  ১০০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

বরিশালে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন বিসিসির ২০ নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া সি অ্যান্ড বি রোড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এক যাত্রীর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. জিহাদ সরদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধোনা গ্রামের বাসিন্দা।

ডিএনসির উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo