শিরোনামঃ
বরিশালে মাদকের ‘হটস্পট’ কেডিসি আত্মহত্যায় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ভাবি ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বিপিসি চেয়ারম্যান রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল ১০কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান

বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 22, 2026,
  • 2 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পল্লবী থানা সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন মামলার এজাহার গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৫ অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়। গ্রেপ্তার মনির ও শান্তকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক লিয়াকত হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে পল্লবী থানার মিরপুর-১১ প্রধান সড়কে ইস্টার্ন ব্যাংকের সামনে শিকড় পরিবহনের একটি বাস পৌঁছালে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এতে আগুন দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, আগুন দেওয়ার ঘটনাটি অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নাশকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে সংঘটিত হয়েছে। একই সঙ্গে জনসাধারণের চলাচলে ব্যবহৃত যানবাহনে আগুন দিয়ে ক্ষতিসাধন এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo