বরিশালে চালু হলো আধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে কানের সার্জাারি
নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে চালু হলো মাইক্রোস্কোপের মাধ্যমে কানের সার্জাারি। জাতীয় নাক, কান,গলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম নিজ উদ্যোগে এ চিকিৎসা ব্যবস্থা নিয়ে এসেছেন। এরইমধ্যে তিনি বরিশালে এ ধরনের এক রোগীর সফল অস্ত্রপচার সম্পন্নও করেছেন। ফলে স্বস্তিতে বরিশালের রোগীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালে কানের সার্জারির জন্য দীর্ঘদিন থেকে যেসব মেশিন ডাক্তাররা ব্যবহার করে আসছিলেন তা উন্নত প্রযুক্তির সাথে যথাযথ ছিলোনা। ফলে অপারেশন কিংবা অপারেশন পরবর্তী সময়ে রোগীরা নানা জটিলতায় ভুগতেন। আরা উন্নত চিকিৎসা নিতে হলে ঢাকায় যেতে হতো। যা অনেক রোগীর পরিবারের জন্য কষ্টসাধ্য। এসব বিবেচনায় চিকিৎসা বিজ্ঞানে আধুনিক দীক্ষায় দীক্ষিত বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের সাবেক চিকিৎসক ও বর্তমানে জাতীয় নাক, কান,গলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম ব্যক্তি উদ্যোগে কানের সার্জারির জন্য আধুনিক মাইক্রোস্কোপ মেশিন বরিশালে সংযোজন করেছেন। তিনি সপ্তাহে ছুটির দিনগুলোতে বরিশালে প্রাইভেট প্র্যাকটিসের সুবাদে মেশিনটি একটি বেসরকারি হাসপাতালে স্থাপন করেছেন। সম্প্রতি ওই বেসরকারি হাসপাতালে মুনিয়া নামের এক রোগীর কানের সার্জারি করেন তিনি। এটাই ছিলো ওই অত্যাধুনিক মেশিন দ্বারা বরিশালে কানের প্রথম কোন অপারেশন। যা এই চিকিৎসক সফলভাবে সম্পন্ন করেন।
এই চিকিৎসা সম্পর্কে বলতে গিয়ে ডাঃ মোঃ সাইফুল ইসলাম জানান, যেসব রোগীদের দীর্ঘ মেয়াদী কান পাকা, কানের শ্রবন শক্তি হ্্রাস পাওয়া এবং যে ইনফেকশনগুলো কানের পিছনে মাস্টয়েড অস্থির ভিতরে ছড়িয়ে পড়তো যা ওষুধ সেবনের পরও কান পাকা রোগ ভাল হতোনা তাদের জন্য মাস্টয়েড সার্জারি প্রয়োজন। তিনি আরও জানান, কানের ওই অংশে অত্যন্ত সুক্ষ ও ফ্যাসিয়াল নার্ভ এবং ব্যালেন্স অর্গান থাকায় (সেমি সার্কুলার ক্যানেল) থাকায় মাইক্রোস্কোপ ছাড়া অপারেশন যথাযথভাবে সম্ভব নয়। এসব রোগীদের নিরাপদ অপারেশনের কথা চিন্তা করেই এই আধুনিক মাইক্রোস্কোপটি তিনি বরিশালে সংযোজন করেছেন।