শিরোনামঃ
পটুয়াখালীতে রাস্তার পাশ থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন হাত উদ্ধার  পিরোজপুর ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত বরিশালে গভীর রাতে আগুনে পুড়ল বসতঘর, সহায়তা নিয়ে পাশে ইউএনও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের ভারত সফর হচ্ছে না? জানালেন জয়সওয়াল বরিশালে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ কবে শেষ হবে? গঠিত হচ্ছে এনসিপির ২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ, কারা থাকছেন বরিশালে চালু হলো আধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে কানের সার্জাারি সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব রাষ্ট্রের

বরিশালে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ কবে শেষ হবে?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 12, 2026,
  • 26 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ কবে শেষ হবে?
নিজস্ব প্রতিবেদক ::: ক্যানসারের চিকিৎসার জন্য দক্ষিণাঞ্চলের রোগীদের একমাত্র ভরসা ঢাকা। অথচ বরিশালে তাঁদের চিকিৎসার জন্য ৪৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ৬ বছর আগে। দুই দফায় সময় বাড়িয়েও হাসপাতালটি চালু করা যায়নি। উল্টো বেড়েছে প্রকল্পের ব্যয়।

জটিল কিছু রোগের চিকিৎসা সংকট দূর করতে ২০২০ সালে দেশের আটটি বিভাগীয় শহরে ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগ চিকিৎসাকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর একটি নির্মাণ করা হচ্ছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও। প্রায় তিন একর জমির ওপর এই চিকিৎসাকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কিন্তু দুই দফায় সময় বাড়িয়েও এখনো এটি চালু করা যায়নি। উল্টো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নির্মাণ ব্যয়।

আসলে সময়ে সঙ্গে সঙ্গে সবকিছুরই মূল্য বাড়ে, সে অনুযায়ী এ ধরনের প্রকল্পের ব্যয়ও বাড়বে। এটা স্বাভাবিক। তবে বরিশালের এই প্রকল্পে সে অনুযায়ী ততটা ব্যয় বাড়েনি।

৪৬০ শয্যার বরিশাল বিভাগীয় চিকিৎসাকেন্দ্রের জন্য ১৪ হাজার বর্গফুটের ১৫ তলা ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালের নভেম্বরে। নির্মাণকাজ পায় মেসার্স খান বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের জুনের মধ্যে তাদের কাজ শেষ করার কথা ছিল।

বরিশাল গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ সূত্র জানায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) মূল্য নির্ধারণ করা হয় ২৩৮ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার টাকা। এর মধ্যে ৯৯ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা চুক্তিমূল্যে বেজমেন্টসহ ১৫ তলা ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে। তিন দফায় প্রকল্পের খরচ বৃদ্ধি করায় প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ কোটি টাকায়। তবে এই ব্যয় আরও বাড়বে।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলেন, চিকিসাকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম, আসবাবসহ অন্যান্য কাজের জন্য বরাদ্দের পরিমাণ ২০২২ সালে একবার বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এখন মূল্য আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাই পুনরায় বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সময় আরও এক বছর বৃদ্ধির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) অনুমোদনের অপেক্ষায় আছে।

বিষয়টি নিয়ে ৪ নভেম্বর কথা হয় আটটি বিভাগীয় শহরের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হাসান ফিরোজের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, কী পরিমাণ অর্থ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, এমন প্রশ্নে হাসান ফিরোজ বলেন, এটা অনুমোদন না হওয়ার আগে বলা যাবে না।

অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারণে ২০২৩ সালে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়। ওই সময়ের মধ্যেও প্রতিষ্ঠানটি চিকিৎসাকেন্দ্রের নির্মাণকাজ শেষ করতে পারেনি। প্রথম দফায় প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। দ্বিতীয় দফায় বাড়ে ২০২৫ সালের জুন পর্যন্ত। ওই সময়ের মধ্যে অবকাঠামোর নির্মাণকাজ শেষ হয় প্রায় ৮০ শতাংশ। ফলে তৃতীয় দফায় আরও এক বছরের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

অবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান বিল্ডার্সের ব্যবস্থাপক রিপন তালুকদার প্রতিষ্ঠানের গাফিলতির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের গাফিলতি নয়; বরং সময়মতো বরাদ্দ না পাওয়াসহ নানা সীমাবদ্ধতার কারণে চুক্তি অনুযায়ী কাজ শেষ করা যায়নি।’

চিকিৎসাকেন্দ্রটি চালু হলে এ অঞ্চলে ক্যানসার চিকিৎসার সংকট অনেকটাই কমবে। এ জন্য যত দ্রুত সম্ভব, এই হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বারবার ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম প্রথম আলোকে বলেন, আসলে সময়ে সঙ্গে সঙ্গে সবকিছুরই মূল্য বাড়ে, সে অনুযায়ী এ ধরনের প্রকল্পের ব্যয়ও বাড়বে। এটা স্বাভাবিক। তবে বরিশালের এই প্রকল্পে সে অনুযায়ী ততটা ব্যয় বাড়েনি।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ সূত্রে জানা যায়, এ অঞ্চলে ক্যানসারে আক্রান্ত রোগী দিন দিন বাড়ছে। কিন্তু চিকিৎসার ব্যবস্থা অপ্রতুল। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও নেই। অনকোলজি বিভাগ ২৭ শয্যার থাকলেও বছরখানেক আগে তা কমিয়ে ২১ শয্যা করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, এই বিভাগে রোগীর চাপ প্রতিনিয়ত বাড়ছে। সে অনুযায়ী বাড়েনি শয্যা ও সরঞ্জাম; বরং শয্যাসংখ্যা কমেছে। শয্যাসংখ্যা কম হওয়ায় অনেক রোগী ভর্তি হতে পারছেন না। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়া ২০১৫ সাল থেকে এই বিভাগের রেডিওথেরাপির যন্ত্রটি নষ্ট। রেডিওলজি, রেডিও টেলিথেরাপি ও ব্র্যাকিথেরাপির যন্ত্রও প্রায় এক দশক ধরে অচল ও পরিত্যক্ত পড়ে আছে। ফলে রোগীদের ভোগান্তি, ঝুঁকি, অতিরিক্ত অর্থ ব্যয়ের চাপে পড়তে হচ্ছে। রাজধানী ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এতে বাড়ছে আর্থিক ব্যয়, ভোগান্তি ও সময়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রধান আ ন ম মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, চিকিৎসাকেন্দ্রটি চালু হলে এ অঞ্চলে ক্যানসার চিকিৎসার সংকট অনেকটাই কমবে। এ জন্য যত দ্রুত সম্ভব, এই হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বরিশালের সরকারি বি এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শেষ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহানের জীবন ক্যানসারের কারণে হঠাৎ বদলে গেছে। কোলন ক্যানসার ধরা পড়ার পর চিকিৎসার জন্য তাঁকে বারবার ঢাকায় যেতে হচ্ছে। ক্যানসারের শারীরিক ও মানসিক যন্ত্রণার সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসার বাড়তি খরচ ও যাতায়াতের দুর্ভোগ।

ইসরাত জাহান ইতির বাবা আবদুল খালেক ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরি করেন। পাঁচ মেয়ে নিয়ে সংসার চালাতেই হিমশিম অবস্থা। এর মধ্যে মেয়ে ক্যানসারে আক্রান্ত হওয়ায় পুরো পরিবারে এখন চরম দুর্দশা নেমে এসেছে। বরিশালে বিশেষায়িত হাসপাতাল চালু হলে ইসরাতের মতো দক্ষিণাঞ্চলের হাজারো ক্যানসার রোগীর ভোগান্তি অনেকাংশেই কমত।

ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘এরই মধ্যে বাড়িতে সামান্য কৃষিজমি ছিল,

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo