শিরোনামঃ
বরিশালে মাদকের ‘হটস্পট’ কেডিসি আত্মহত্যায় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ভাবি ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বিপিসি চেয়ারম্যান রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল ১০কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান

কীর্তনখোলা নদীতে বর্জ্য ফেলার অভিযোগ, বরিশাল সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 21, 2026,
  • 89 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কীর্তনখোলা নদীতে বর্জ্য ফেলার অভিযোগ, বরিশাল সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা

বরিশাল নগরীর এিশ গোডাউন এলাকায় নদীর পারে গড়ে ওঠা বিভিন্ন দোকান থেকে কীর্তনখোলা নদীতে প্রকাশ্যে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে নদীর সৌন্দর্য ও পরিবেশ।

স্থানীয় দর্শনার্থীদের অভিযোগ, তারা বারবার দোকান ব্যবসায়ীদের নদীতে বর্জ্য না ফেলার জন্য অনুরোধ করলেও অনেকেই তা উপেক্ষা করছেন। ফলে প্রতিদিনই নদীতে প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্টসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে।

দর্শনার্থীরা জানান, কীর্তনখোলা নদীর মনোরম পরিবেশ উপভোগ করতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন। কিন্তু নদীতে বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় দর্শনার্থীদের ভোগান্তি বাড়ছে।

এ বিষয়ে সচেতন নাগরিকরা বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে নদীতে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত তদারকি এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পরিবেশবাদীদের মতে, কীর্তনখোলা নদী বরিশালের প্রাণ। এ নদী রক্ষায় প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সম্মিলিত সচেতনতা এবং কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।অন্যদিকে ব্যবসায়িকদের সাথে কথা বললে ব্যবসায়ীতরা বলে আমাদের কোন ময়লা ফালানোর ডাস্টবিন নেই আমাদের সিটি কর্পোরেশন থেকে ডাস্টবিন দিলে ডাস্টবিনেই ময়লা ফেলবো।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo