শিরোনামঃ
বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ আশ্বাসে বছর পার, মাঠে কচু গাছ লাগিয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের ক্ষোভ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর বঙ্গোপসাগরে জেলেদের জালে ইলিশের জোয়ার ৫ কোটি টাকার সড়কে ফাটল, দেবে গেছে প্রায় ২০০ ফুট অংশ বরিশালকে শান্ত ও নিরাপদ নগরী গড়ে তোলার অঙ্গীকার নবাগত বিএমপি কমিশনারের, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় আজ চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী কমানোর একদিন পরেই বাড়ল স্বর্ণের গহনা দাম ২ সন্তান নিয়ে ঘর ভাড়া পরিশোধ করতে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি করলেন রেহানা এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামিকাল ১০ আগস্ট, যেভাবে জানবেন ফলাফল

পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 7, 2026,
  • 42 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারি

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে চলতি বছরের মে মাসে বাটারফ্লাই হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মো. খলিলুর রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছিলেন। মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে এতে বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচারের স্বার্থে নারীরা ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের’ অপব্যবহার করতে পারবে না। পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন না থাকায় তারা (পুরুষ) বঞ্চিত ও নির্যাতনের শিকার হচ্ছে। এজন্য পুরুষ নির্যাতন প্রতিরোধে জনস্বার্থে রিটটি দায়ের করা হয়

এ ছাড়াও রিট আবেদনে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে পুরুষদের হয়রানি থেকে সুরক্ষায় ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা–ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছিল। সেই সঙ্গে পুরুষদের এ ধরনের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিতে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের কেন নির্দেশ দেয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo