শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বরিশালে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 31, 2022,
  • 352 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সম্মেলনে ডা. দিপু মনি চার বছরের ডিপ্লোমা কোর্সকে ৩ বছর মেয়াদে রুপান্তরের অযৌক্তিক প্রস্তাবনার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতীকি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর দেড়টায় বরিশালের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউেেট সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরের অশ্বীনি কুমার টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চোখে কালো কাপড় বেধে আর হাতে ও গলায় শেকল বেঁধে মানববন্ধনে অংশ নেয় শিক্ষর্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা ইঞ্জিনিয়ার হতে এসেছি আমরা টেকনিশিয়ান হতে আসিনি। আপনারা দেখবেন দেশের উন্নয়ন ও মেগা প্রজেক্টের জন্য বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আনা হচ্ছে। এটা কেন হচ্ছে, সরকার আমাদের দেশের শিক্ষার্থীদের ওপর নজর দিচ্ছেনা সেকারনেই হচ্ছে। আমাদের দিকে নজর দিলে দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারবে।

তাঁরা বলেন, শিক্ষা মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন আমরা তা প্রতাহার করছি। আমরা তিন বছর মেয়াদি কোর্স চাই না। আমরা সরকারের কাছে পলিটেকনিক ইনষ্টিটিউটের চার বছর মেয়াদী কোর্স চালু রাখার দাবি জানাচ্ছি।

পাশাপাশি আমরা যেন প্রকৃত শিক্ষা অর্জন করতে পারি সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্শন করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন, তৌফিক, রাব্বি, নাদিম, ইমন, সাদ্দাম, রায়হান, রাকিব, মিরাজ সহ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট, ডায়নামিক পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo