শিরোনামঃ
বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের ফুলের শুভেচ্ছা উজিরপুরে ৭৫ লাখের সড়কে দুই মাসেই ধস: তদারকি নিয়ে প্রশ্ন, আঙুল এলজিইডির দিকে বরিশালে ইয়াবা কিনতে গিয়ে গণধোলাই এর শিকার কলেজ কর্মচারী কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু মৃত মুক্তিযোদ্ধার গেজেট নিয়ে ‘নাম কাড়াকাড়ি’, ১০ মাসেও শেষ হয়নি তদন্ত মাদক নিরাময়কেন্দ্রের আড়ালে বন্দিশালা: ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তা বদলি বাড়ল জ্বালানি তেলের দাম বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক তাজা মাছের চড়া দাম, ঘুষের বাজার নামে পরিচিত বরিশালের চৌমাথা বাজার

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেননি কেউই, ভোট ২০ আগস্ট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 19, 2026,
  • 23 সংবাদটি পঠিক হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেননি কেউই, ভোট ২০ আগস্ট

নিউজ ডেস্ক :: রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেননি কেউই, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও কোনও প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের জন্য ব্যালট পেপার ছাপানো হবে। আগামী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে।

এর আগে ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পেরিয়ে যাওয়ায় এখন এই দুই প্রার্থীর মধ্যেই রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo