শিরোনামঃ
এবার ২০ ইউনিট বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা এশিয়াজুড়ে খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন হারালেন চাকরি ডেঙ্গুতে চলতি বছরে ২৪৯ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৫২ জনের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ- গুলি নিহত ১ অবশেষে ভুল বোঝাবুঝির অবসান, থানায় গিয়ে ডাঃ তহুরা আক্তারের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার বরিশালে তালাবদ্ধ ঘরে মিললো স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ জুমার দিনের হারিয়ে যাওয়া ৮ গুরুত্বপূর্ণ সুন্নত ও আমল

ডেঙ্গুতে চলতি বছরে ২৪৯ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৫২ জনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, October 2, 2026,
  • 27 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ডেঙ্গুতে চলতি বছরে ২৪৯ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৫২ জনের

 

চলতি বছর দেশে ডেঙ্গুতে ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসে সর্বাধিক মৃত্যু হয়েছে ১৫২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৫২, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৯৮ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৮০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৬৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৮৪ জন, খুলনা বিভাগে ২৫৬ জন, বরিশালে ২৬০, চট্টগ্রামে ৩৫৮ জন, ময়মনসিংহে ৯৪, রংপুরে ১০১ জন, রাজশাহী ২০৯ জন এবং সিলেটে ১১জন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo