ঝালকাঠিতে অবাধে পুড়ছে কাঠ, ঝুঁকিতে পরিবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 3, 2026,
  • 4 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে অবাধে পুড়ছে কাঠ, ঝুঁকিতে পরিবেশ

ঝালকাঠির কাঠালিয়ার বানাই গ্রামে খালের পাশে প্রায় ৫০টি অবৈধ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।

রবিউল ইসলাম, রাসেল ও সাবেক ইউপি সদস্য ফারুকের বিরুদ্ধে এই ব্যবসার অভিযোগ উঠেছে। অতিরিক্ত কাঠের চাহিদায় শিশুরা চুরি করে কাঠ এনে বিক্রি করায় বাড়ছে অপরাধপ্রবণতা।

এ বিষয়ে মুঠোফোনে বক্তব্য এড়িয়ে গেছেন অভিযুক্ত রবিউল। কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo