শিরোনামঃ
পটুয়াখালীতে রাস্তার পাশ থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন হাত উদ্ধার  পিরোজপুর ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত বরিশালে গভীর রাতে আগুনে পুড়ল বসতঘর, সহায়তা নিয়ে পাশে ইউএনও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের ভারত সফর হচ্ছে না? জানালেন জয়সওয়াল বরিশালে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ কবে শেষ হবে? গঠিত হচ্ছে এনসিপির ২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ, কারা থাকছেন বরিশালে চালু হলো আধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে কানের সার্জাারি সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব রাষ্ট্রের

সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 12, 2026,
  • 27 সংবাদটি পঠিক হয়েছে

ভোলা প্রতিনিধি :: সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাই মো. আব্দুল জলিলকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো. শহিদের (৬৬) বিরুদ্ধে। এ ঘটনায় শহিদকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তাঁর বড় ভাই শহিদ তাঁকে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও গালাগালি হয়। একপর্যায়ে শহিদ ছোট ভাই জলিলের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শ্বাসরোধে জলিলের মৃত্যু হয়।

নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত শহিদ সম্পর্কে আপন ভাই। তাঁরা দুজনই মৃত মনু মিয়ার ছেলে। উভয়ের বাড়ি লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায়।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo