শিরোনামঃ
এবার নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম বরিশাল সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে আ গু ন ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ১৩ বছর পর ৩ আসামির যাবজ্জীবন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বরিশাল শেবাচিমের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ বরিশালে বৃ‌ষ্টি‌র প্রভা‌বে শর্টসা‌র্কিটে বসতঘ‌রে আ’গু’ন বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না: প্রধানমন্ত্রী তারেক রহমান

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 20, 2026,
  • 51 সংবাদটি পঠিক হয়েছে

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক :: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম জেলায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জ জেলায় ছয় প্লাটুন, গাজীপুর জেলায় ১৫ প্লাটুন, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন, ময়মনসিংহ জেলায় দুই প্লাটুন এবং ফরিদপুর জেলায় তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া আরো পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য এই মোতায়েন করা হয়েছে।

এছাড়া মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে নজরদারি অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo