শিরোনামঃ
জিয়াউল আহসানের মামলায় ভয়াবহ বর্ণনা, ১০০ মরদেহের সন্ধান মিলেনি   আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শিক্ষার্থী উপস্থিতি কম হওয়ায় অসন্তোষ ঝটপট ফুলপিঠা তৈরির রেসিপি সৌদির দুই বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুতির, রিয়াদের আকাশে বিকট বিস্ফোরণ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা আটক, সন্দেহভাজনদের ওপর নজরদারি গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের আমাকে ঘুম পাড়িয়ে দাও’ ছাত্রীকে আপত্তিকর বার্তা পাঠিয়ে গ্রেপ্তার শিক্ষক বাড়লো ভোজ্যতেলের দাম বরিশালে নেশার টাকার বিরোধে মাকে হত্যা, খুনি ছেলে আটক যে জিকিরে মহান আল্লাহ প্রিয় হবেন

ঝটপট ফুলপিঠা তৈরির রেসিপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 27, 2026,
  • 7 সংবাদটি পঠিক হয়েছে

রান্না ও রেসিপি :: ঝটপট ফুলপিঠা তৈরির রেসিপি

মচমচে, আকর্ষণীয় ফুল পিঠা তৈরি করতে চান? শীতের সন্ধ্যায় হালকা নাশতা হিসেবে বাড়িতে তৈরি করতে চান এ পিঠা। সামান্য কয়েকটি উপকরণেই ঝটপট তৈরি করা লোভনীয় ও সুস্বাদু এ খাবারটি।

শীত আসলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা তৈরির ধুম পড়ে। সবাই শীতের ঠান্ডা পরিবেশে উপভোগ করতে চান গরম গরম ধোঁয়া ওঠা পিঠার স্বাদ। আর হরেক রকম পিঠার মধ্যে লোভনীয় একটি পিঠা হলো ফুল পিঠা।

আসুন এক নজরে জেনে নিই, মচমচে ও সুস্বাদু ফুল পিঠা তৈরির সহজ রেসিপিটি-

প্রয়োজনীয় উপকরণ

• ময়দা: ১ কাপ

• চালের গুঁড়া: ১/২ কাপ

• ডিম: ১টি



• চিনি: ১/৪ কাপ (স্বাদমতো)

• গুঁড়া দুধ: ২–৩ টেবিল চামচ

• লবণ: এক চিমটি

• পানি বা তরল দুধ: পরিমাণমতো (গোলা তৈরির জন্য)

• ভাজার জন্য তেল: পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

১। একটি বাটিতে ডিম, চিনি ও এক চিমটি লবণ ভালো করে ফেটিয়ে নিন।

২।  এতে ময়দা, চালের গুঁড়া ও গুঁড়া দুধ মিশিয়ে অল্প অল্প পানি বা দুধ দিয়ে মসৃণ গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন, গোলা খুব ঘন বা খুব পাতলা হবে না।

৩। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। ফুল পিঠার ছাঁচ থাকলে ছাঁচটি গরম তেলে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখুন।

৪। গরম ছাঁচটি এবার গোলায় ডুবিয়ে গরম তেলে রেখে ঝাঁকিয়ে গোলাটি ছাঁচ থেকে বের করুন। এ সময় খেয়াল রাখবেন যেন উপরের কানা ডুবে না।

৫। গোলাটি ফুল আকৃতির হলে মাঝারি আঁচে সোনালি ও মচমচে করে ভেজে নিন।

পরামর্শ

ছাঁচ ছাড়া বানাতে চাইলে চামচ ও হাত দিয়ে ছোট ছোট ফুল তৈরি করে তেলে ভেজে নিন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo