শিরোনামঃ
জিয়াউল আহসানের মামলায় ভয়াবহ বর্ণনা, ১০০ মরদেহের সন্ধান মিলেনি   আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শিক্ষার্থী উপস্থিতি কম হওয়ায় অসন্তোষ ঝটপট ফুলপিঠা তৈরির রেসিপি সৌদির দুই বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুতির, রিয়াদের আকাশে বিকট বিস্ফোরণ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা আটক, সন্দেহভাজনদের ওপর নজরদারি গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের আমাকে ঘুম পাড়িয়ে দাও’ ছাত্রীকে আপত্তিকর বার্তা পাঠিয়ে গ্রেপ্তার শিক্ষক বাড়লো ভোজ্যতেলের দাম বরিশালে নেশার টাকার বিরোধে মাকে হত্যা, খুনি ছেলে আটক যে জিকিরে মহান আল্লাহ প্রিয় হবেন

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা আটক, সন্দেহভাজনদের ওপর নজরদারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 27, 2026,
  • 5 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা আটক, সন্দেহভাজনদের ওপর নজরদারি

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে সন্দেহ রয়েছে, তাঁদের চলাফেরা ও কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি রাখছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

কামারুম মুনিরা জানান, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ ছাড়া থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন অন্য পুলিশ সদস্যদের গতিবিধি ও কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর।

ডিসেম্বরজুড়ে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo